মাগুরায় শ্রীপুর উপজেলা জাসাসের ৬৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা, তুহিন সভাপতি, সাইফুল সাধারণ সম্পাদক
মোঃ সাইফুল্লাহ , মাগুরা) প্রতিনিধি// বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর মাগুরা জেলা শাখার উদ্যোগে শ্রীপুর উপজেলা জাসাস এর ৬৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
২৯ আগস্ট ২০২৬ শনিবার মাগুরা জেলা জাসাস এর আহ্বায়ক আ ন ম কাজী সিরাজ উদ্দিন মিহির ও সদস্য সচিব মোঃ ফেরদৌস রেজা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে এস এম তুহিন হায়দারকে সভাপতি এবং মোঃ সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ ইমরুল ইসলাম ইমন, সহ-সভাপতি মোঃ আঃ রহিম, মোঃ আবু জাফর, শাহ সেকেন্দার ও খোন্দকার আবু নঈম। যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহানুর রহমান খারব, মোঃ উজ্জল খান ও মোঃ আব্দুর রাজ্জাক। সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান উল্লাস, প্রচার সম্পাদক হারুন অর রশিদ, দপ্তর সম্পাদক মোঃ রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ হাসান বিশ্বাস, শিক্ষা সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রাজ কুমার বিশ্বাস এবং নাট্য বিষয়ক সম্পাদক শিকদার মঞ্জুর আলম।
এছাড়াও কমিটিতে আরো ৫৪ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দলের সাংস্কৃতিক কার্যক্রমকে আরও বেগবান করার পাশাপাশি উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।
শ্রীপুর উপজেলা জাসাস এর নবনির্বাচিত সভাপতি এস এম তুহিন হায়দার বলেন, একটি রাজনৈতিক সংগঠন দীর্ঘদিন ক্ষমতায় থাকাকালে জাতীয়তাবাদী দলের কাউকেই কোনো ধরনের সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হয়নি। আমি বিগত দিনেও এই জাসাসের কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছিলাম। কিন্তু আওয়ামী লীগ সরকার তখন আমাদের কোনো ধরনের কার্যক্রম করতে দেয়নি। বর্তমানে জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করেছে। আমরা নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দ ও সদস্যদের নিয়ে শ্রীপুর উপজেলা জাসাস কে এগিয়ে নিয়ে যেতে চাই।
মাগুরা জেলা জাসাস এর সাধারণ সম্পাদক মোঃ ফেরদৌস রেজা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর কার্যক্রমকে তৃণমূলে ছড়িয়ে দেবার লক্ষ্যে শ্রীপুর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটি জাতীয়তাবাদী চিন্তা চেতনা নিয়ে জাসাসকে এগিয়ে নিয়ে যাবে সেই প্রত্যাশা করছি।
স্টাফ রিপোর্টারঃ