ঢাকা খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ |

সাতক্ষীরায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

  • নিউজ প্রকাশের তারিখ : ইং, দেখা হয়েছে: ৪৫৮৯ বার।
সাতক্ষীরায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ছবির ক্যাপশন:
ad728
শহিদুল ইসলাম শহিদ,সাতক্ষীরা : সাতক্ষীরায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।"মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা"এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে চত্বরে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মোঃ মোজাফফর উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মইনুল ইসলাম মঈন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবির। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের ডিডি সঞ্জীব কুমার,প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ,সাসের নিবার্হী পরিচালক মোঃ ইমান আলী প্রমুখ।বক্তারা বলেন, দেশকে উন্নয়নশীল দেশে পরিণত করতে নিরক্ষর জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনতে হবে। শিক্ষা ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। স্বাক্ষরতার পাশাপাশি দক্ষ করে গড়ে তুলতে পারলে উন্নয়নশীন দেশ গড়ে তোলা সম্ভব।এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শেখ ফারুক হোসেন। 

নিউজটি পোস্ট করেছেন : মোঃ শহিদুল ইসলাম শহিদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ