ঢাকা খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ |

সাতক্ষীরায় জুলাই শহীদ দিবসে স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পন ও আলোচনা সভা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং, দেখা হয়েছে: ৪৫৮৯ বার।
সাতক্ষীরায় জুলাই শহীদ দিবসে স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পন ও আলোচনা সভা ছবির ক্যাপশন:
ad728
শহিদুল ইসলাম শহিদ, সাতক্ষীরা : সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শহরের কাটিয়াস্থ জেলা পরিষদ ডাকবাংলো সংলগ্ন জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে জুলাই আন্দোলনের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। 
এরপর একে একে পুষ্পস্তবক অর্পন করেন, জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম, সিভিল সার্জন আব্দুস সালাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, আনসার ব্যাটেলিয়ন, গণপূর্ত, সাতক্ষীরা পৌরসভা, শহিদ ও আহত জুলাই যোদ্ধা এবং তাদের পরিবারবর্গসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। 
পুষ্পস্তবক অর্পন শেষে সকাল ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনাসভা। সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম, সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মইনুল ইসলাম মইন প্রমুখ। 
সভায় আরো বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোহিনী তাবাসসুম, আরাফাত হোসেন, মুজাহিদুল ইসলামসহ শহিদ পরিবারের সদস্যরা। 
সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জুলাই শহিদদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের আদর্শ ও আত্মত্যাগ আগামী প্রজন্মকে দেশপ্রেম, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে। বক্তারা আরো বলেন, জুলাই আন্দোলন ছিল অন্যায়, অবিচার ও জুলুমের বিরুদ্ধে। বক্তারা এসময় জুলাইয়ের স্মৃতিধারণ করে দেশের অভ্যন্তরের সকল বৈষম্য দূর করতে সকলের একত্রে কাজ করার আহবান জানান।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ শহিদুল ইসলাম শহিদ

কমেন্ট বক্স
বগুড়ায় ভুল সেটে এসএসসি পরীক্ষা: শিক্ষার্থীদের বিক্ষোভে কেন্দ

বগুড়ায় ভুল সেটে এসএসসি পরীক্ষা: শিক্ষার্থীদের বিক্ষোভে কেন্দ