ঢাকা খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ |

বেনাপোলে বসতবাড়ি ও দোকানে হামলা-ভাঙচুর, সিসিটিভি ক্যামেরা বিনষ্টের অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং, দেখা হয়েছে: ৪৫৮৯ বার।
বেনাপোলে বসতবাড়ি ও দোকানে হামলা-ভাঙচুর, সিসিটিভি ক্যামেরা বিনষ্টের অভিযোগ ছবির ক্যাপশন: বেনাপোলে বসতবাড়ি ও দোকানে হামলা-ভাঙচুর, সিসিটিভি ক্যামেরা বিনষ্টের অভিযোগ
ad728







বেনাপোল প্রতিনিধি:

যশোরের বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামে একটি বসতবাড়ি ও দোকানে হামলা, ভাঙচুর এবং সিসিটিভি ক্যামেরা বিনষ্টের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ক্ষয়ক্ষতির প্রতিকার ও নিরাপত্তা চেয়ে বেনাপোল পোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

​গত ২৭ সেপ্টেম্বর (২০২৬) ভবেরবেড় গ্রামের বাসিন্দা শামীমা ইসলাম লিখিতভাবে এই অভিযোগ দায়ের করেন। অভিযোগে গ্রামের একাধিক ব্যক্তিকে বিবাদী হিসেবে উল্লেখ করা হয়েছে।

​অভিযোগসূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর বিকেলে ১ নম্বর বিবাদীর নির্দেশে কয়েকজন লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ভবেরবেড় এলাকার একটি বসতবাড়ি ও সংলগ্ন দোকানঘরে হামলা চালায়। দুষ্কৃতকারীরা বাড়ির অভ্যন্তরে থাকা ৪টি সিসিটিভি ক্যামেরা এবং দোকানঘরে রক্ষিত ২টি সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে। এ সময় দোকানদার ও ভাড়াটিয়াদের গালিগালাজ, মারধর এবং জীবননাশের হুমকি দিয়ে দোকান থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

​অভিযোগকারী শামীমা ইসলাম জানান, হামলাকারীরা সিসিটিভি ক্যামেরাসহ দোকানের মালামাল ভাঙচুর করে প্রায় ৩ লক্ষ টাকার আর্থিক ক্ষতিসাধন করেছে। এর আগেও অভিযুক্তরা বিভিন্ন সময় তাঁর মোবাইল ফোনে হুমকি-ধমকি প্রদান করে আসছিল।

​এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : মো: আনিছুর রহমান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১০টি বিশেষ সুবিধা নিয়ে প্রবাসী কার্ড। আগামী মাসে পরীক্ষামূলক

১০টি বিশেষ সুবিধা নিয়ে প্রবাসী কার্ড। আগামী মাসে পরীক্ষামূলক