ঢাকা খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ |

বেনাপোলে মাদকবিরোধী অভিযানে ৭১ পিস ইয়াবাসহ দুই নারী আটক, মূল হোতা পলাতক

  • নিউজ প্রকাশের তারিখ : ইং, দেখা হয়েছে: ৪৫৮৯ বার।
বেনাপোলে মাদকবিরোধী অভিযানে ৭১ পিস ইয়াবাসহ দুই নারী আটক, মূল হোতা পলাতক ছবির ক্যাপশন:
ad728


 বেনাপোল প্রতিনিধি:

যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে ৭১ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৯,৭৪০ টাকাসহ দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাত ১০টার দিকে নারানপুর কেলের কান্দা এলাকায় পরিচালিত অভিযানে তাদের হাতেনাতে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—নারানপুর কেলের কান্দা এলাকার ফিরোজের স্ত্রী সালমা খাতুন (৩৮) এবং শহীদ হোসেনের স্ত্রী আমেনা খাতুন (৪৪)।

বেনাপোল পোর্ট থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ইয়াবা ও নগদ টাকাসহ ওই দুই নারীকে আটক করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক মামলার প্রধান আসামি ফিরোজ কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ তাদেরকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : মো: আনিছুর রহমান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা