ঢাকা খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ |

যশোর বিসিকিকে কেন্দ্র করে নতুন চাঁদাবাজ চক্র সক্রিয়

  • নিউজ প্রকাশের তারিখ : ইং, দেখা হয়েছে: ৪৫৮৯ বার।
যশোর বিসিকিকে কেন্দ্র করে নতুন চাঁদাবাজ চক্র সক্রিয় ছবির ক্যাপশন: যশোর বিসিকিকে কেন্দ্র করে নতুন চাঁদাবাজ চক্র সক্রিয়
ad728
-যশোর প্রতিনিধি:
যশোর ঝুমঝুমপুর বিসিক শিল্পনগরীসহ আশপাশের এলাকা নিয়ন্ত্রণ করতে নতুন একটি চাঁদাবাজি সিন্ডিকেট গড়ে উঠেছে। এই সিন্ডিকেটের সদস্যরা ওই এলাকায় চাঁদাবাজি শুরু করেছে। শুধু চাঁদাবাজিই নয়, মাদক ব্যবসাসহ নানা অপরাধ মূলক কর্মকান্ড চালাচ্ছে। তাদের অপকর্মের যেই বাঁধা দিচ্ছে তাকে নানাভাবে হয়রাণি করা হচ্ছে বলে অভিযোগ। ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি বুলেটের নেতৃত্বে এই চাঁদাবাজ চক্রটি সক্রিয় হয়ে উঠেছে। তাদের এই অপরাধ মুলক কর্মকান্ড থেকে বাঁচতে শাসক দলের জেলার শীর্ষ নেতাদের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার মানুষ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চব্বিশের ৫ আগস্টের পর ওই ঝুমঝুমপুর বিসিক ব্যবসায়ীরা ভালোভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। রাষ্ট্রীয় ক্ষমতার পট পরিবর্তনের পর ঝুমঝুমপুর বাজার ব্যবসায়ী সমিতি কমিটি পরিবর্তন হয়। এই পরিবর্তনের পর ওই বাজারের নাইটগার্ড মহিউদ্দিনকে চাকরিচুত্য করা হয়।
চাকরিচুত্য নাইটগার্ড মহিউদ্দিন জানান, আমি যে সামান্য বেতন পায়, তা দিয়েই আমার সংসার চলে। বাজার কমিটি আমাকে জানায়, আমার চাকরি করতে হলে প্রতিমাসে ৫ হাজার টাকা ফান্ডে জমা রাখতে হবে। তা না হলে আমি চাকরি করতে পারবো না। আমার হিসাব বেতন-কড়ি বুঝে না দিয়েই আমাকে চাকরিচুত্য করা হয়। আমি আমার বেতন কড়ির হিসাব বুঝে নিতে গেলে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। আমার বাড়ির উপর এসে হামলা চালাচ্ছে। আমার নামে মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে।
তিনি বলেন, সোমবার বেলা ১১টার দিকে একদল দুর্বৃত্তরা আমার বাড়িতে এসে হামলা চালায়। সেসময় বাড়িতে নারীরাসহ আশপাশের মহিলা এগিয়ে এসে দুর্বৃত্তদের নিবারণ করে।
বাড়িতে হামলার বিষয়ে মহিউদ্দিনের স্ত্রী অভিযোগ করেন, বেলা ১১টার দিকে বুলেটের নেতৃত্বে ইরান, ইমন, আলিম, জসিমসহ একদল লোক তার বাড়িতে হামলা চালায়। কিন্তু প্রতিবেশি লোকজন ছুটে এসে তাদের রক্ষা করে। তারা যাবার সময় আমার স্বামী ও সন্তানকে হত্যা করার হুমকি দেয়। তারা থানায় আমার স্বামী ও সন্তানের নামে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছে।
স্থানীয় একটি সূত্র জানায়, ফতেপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি বুলেটের নেতৃত্বে একটি নতুন দুর্বৃত্ত চক্র সক্রিয় হয়েছে। তারা এলাকায় মাদক ব্যবসাসহ নানা অপরাধমুলক কর্মকান্ড চালাচ্ছে। বুলেটের নামে সাগর নামে এক যুবককে দিয়ে মাদক ব্যবসা করানোর অভিযোগ রয়েছে। আবার এই সাগরের বউ’র সাথে বুলেটের রয়েছে পরকীয়ার চক্র। এ ঘটনায় লিটন পরিবহনের মালিক লিটনের কাছেও অভিযোগ করা হয় বলে সূত্র জানায়।
সূত্র আরো জানায়, বুলেটের সাথে জনৈক ইদ্রিসের বউয়ের সাথে লটর-পটর সম্পর্ক ছিলো। সেখানে ধরা খেয়ে উত্তম ম্যামের শিকার হয় বুলেট।
সূত্র জানায়, বুলেট ওই এলাকার মাদক ব্যবসা নিয়ন্ত্রণের জন্য তার বিরুদ্ধে কেউ যাতে কথা বলতে না পারে তার জন্য বিভিন্নভাবে মানুষের ভয়ভীতি দেখানোসহ নানা অপরাধ মূলক কাজ চালিয়ে যাচ্ছে।
বিষয়টি জানার জন্য ইউনিয়ন যুবদলের সেক্রেটারি আজিম হোসেনের বলেন, বুলেট ভালো ছেলে। নামাজ পড়ে কারো সাথে কোন গন্ডগোল করে না।
তবে কোতয়ালি থানা বিএনপির সভাপতি আনজারুল হক খোকন এলাকার মানুষদের বলেন, ওদের পরিবার ভালো না আমি কথা বলি না।
এ ব্যাপারে এলাকার মানুষ শাসক দলের জেলা ও থানা পর্যায়ের নেতাদের হস্তক্ষেপ কমনা করেছেন। 

নিউজটি পোস্ট করেছেন : বি এম ফারুক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে