ঢাকা খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ |

বেনাপোলে পারিবারিক বিরোধে মারামারি ও শ্লীলতাহানির অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং, দেখা হয়েছে: ৪৫৮৯ বার।
বেনাপোলে পারিবারিক বিরোধে মারামারি ও শ্লীলতাহানির অভিযোগ ছবির ক্যাপশন:
ad728

বেনাপোলে পারিবারিক বিরোধে মারামারি ও শ্লীলতাহানির অভিযোগ

বেনাপোল প্রতিনিধি: 

যশোরের বেনাপোল পোর্ট থানার নারায়ণপুর (নতুনপাড়া) এলাকায় পারিবারিক বিরোধ ও উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে মারামারির অভিযোগ পাওয়া গেছে। ওই গ্রামের প্রবাসী তরিকুল ইসলামের স্ত্রী সালমা খাতুন বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় ৫ জনের নামে অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন—একই গ্রামের আব্দুল হামিদের ছেলে আবুল হোসেন (৪৫) ও সালাম (৩৫), আব্দুল হামিদের স্ত্রী হাজেরা খাতুন (৬২) এবং আবুল হোসেনের স্ত্রী আয়েশা খাতুন (৩৫)।

অভিযোগপত্রে সালমা খাতুন উল্লেখ করেছেন যে, তার স্বামী বিদেশে থাকায় আবুল হোসেন প্রায়ই তার বাড়ির আশেপাশে অসৎ উদ্দেশ্যে ঘোরাফেরা করেন। গত ১৬/০৩/২০২৬ তারিখে ফুটবল খেলাকে কেন্দ্র করে উত্তপ্ত বাক্য বিনিময়ের জেরে লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগপত্রে দাবি করা হয়েছে।

স্থানীয় সাংবাদিকদের কাছে সালমা খাতুন বলেন, তার ছেলেকে মারধর করার পাশাপাশি আবুল হোসেন দীর্ঘদিন ধরে তার দিকে কুনজরে তাকান এবং তার অসৎ উদ্দেশ্য রয়েছে। তিনি আরও জানান, আবুল হোসেন প্রায়ই বাড়ির পাশে রাত ১০টা-১১টা পর্যন্ত ঘোরাফেরা করেন। ভুক্তভোগী পরিবার এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। ঘটনাটি স্থানীয় পর্যায়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় বাসিন্দা রোজিনা খাতুন ও গিয়াসউদ্দিন বলেন, আবুল হোসেন দীর্ঘদিন যাবৎ ওই পরিবারের ওপর কুনজর দিয়ে আসছেন এবং তাদের নানাভাবে উত্ত্যক্ত করছেন।

এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবুল হোসেন দাবি করেন, "ঘটনাটি সত্য নয়। তবে মারামারির মতো একটি ঘটনা ঘটেছিল, যা আমরা নিজেরা মীমাংসার চেষ্টা করেছি।"


নিউজটি পোস্ট করেছেন : মো: আনিছুর রহমান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ সম

সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ সম