ঢাকা খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ |

কাগজপুকুর-কাগমারীতে মেয়র পদপ্রার্থী ইমদাদুল হকের চতুর্থ দিনের গণসংযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং, দেখা হয়েছে: ৪৫৮৯ বার।
কাগজপুকুর-কাগমারীতে মেয়র পদপ্রার্থী ইমদাদুল হকের চতুর্থ দিনের গণসংযোগ ছবির ক্যাপশন: কাগজপুকুর-কাগমারীতে মেয়র পদপ্রার্থী ইমদাদুল হকের চতুর্থ দিনের গণসংযোগ
ad728

বেনাপোল প্রতিনিধি:

বেনাপোল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী কাগজপুকুর ও কাগমারী এলাকায় চতুর্থ দিনের মতো নিবিড় গণসংযোগ চালিয়েছেন মেয়র পদপ্রার্থী মোঃ ইমদাদুল হক ইমদাদ। জনসংযোগকালে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দ্বারে দ্বারে যান এবং স্থানীয়দের দৈনন্দিন জীবনযাত্রার নানা সংকট, সুনির্দিষ্ট নাগরিক চাহিদা ও এলাকার উন্নয়নসংক্রান্ত বিষয়ে মতামত শোনেন।

স্থানীয় বাসিন্দারা তাঁদের সেবা পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা ও নানা সমস্যার কথা তুলে ধরলে ইমদাদুল হক তা মনোযোগ দিয়ে শোনেন। নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণের দৃঢ় আশ্বাস দেন তিনি।

মতবিনিময়কালে ইমদাদুল হক ইমদাদ বলেন, “জনপ্রতিনিধির মূল দায়িত্বই হলো জনগণের পাশে থাকা এবং তাঁদের সুখ-দুঃখের অংশীদার হয়ে সমস্যাগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরা। নির্বাচিত হলে প্রতিটি নাগরিকের চাহিদা অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কর্মসূচি নেওয়া হবে। একটি পরিকল্পিত ও আধুনিক বেনাপোল পৌরসভা গড়ে তোলার মাধ্যমে জনগণের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।”

গণসংযোগ ও মতবিনিময়কালে বেনাপোল পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : মো: আনিছুর রহমান

কমেন্ট বক্স
নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্