ঢাকা খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ |

বেনাপোলে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি: আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং, দেখা হয়েছে: ৪৫৮৯ বার।
বেনাপোলে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি: আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা ছবির ক্যাপশন: বেনাপোলে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি: আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা
ad728


মো: আনিছুর রহমান বেনাপোল প্রতিনিধি:

বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের নিজস্ব অর্থায়নে বেনাপোল পৌরসভাধীন নামাজগ্রাম এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের গাছ লাগানোর ধারাবাহিক কর্মসূচি হিসেবে আজ শুক্রবার তিনি পুনরায় বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেন।

বৃক্ষরোপণ শেষে আয়োজিত সংক্ষিপ্ত বক্তব্যে আবু তাহের বলেন, "দেশকে সবুজায়ন এবং দেশের প্রাকৃতিক দুর্যোগ ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হলে আমাদের গাছ লাগানো খুব জরুরি। গাছ আমাদের অক্সিজেন দেয়, ফলমূল ও কাঠ দেয়—যে কাঠ থেকে আসবাবপত্র তৈরি হয়। এছাড়া অতিবৃষ্টি, বন্যা, খরা, ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা আগামী ৫ বছরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী ২৫ কোটি গাছ লাগানোর জন্য সকল জেলা ও উপজেলা বিএনপি নেতাকর্মী প্রস্তুত রয়েছি। এছাড়া সরকারিভাবেও গাছ রোপণের পদক্ষেপ নেওয়া হয়েছে।"

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : মো: আনিছুর রহমান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাগুরা জার্নালিস্ট ফোরাম ঢাকা’র আত্মপ্রকাশ

মাগুরা জার্নালিস্ট ফোরাম ঢাকা’র আত্মপ্রকাশ