শার্শায় বিএনপি নেতা রবিউল ইসলামের উদ্যোগে অসহায় নারীদের মাঝে ছাগল বিতরণ
-
নিউজ প্রকাশের তারিখ : ইং, দেখা হয়েছে: ৪৫৮৯ বার।
ছবির ক্যাপশন: শার্শায় বিএনপি নেতা রবিউল ইসলামের উদ্যোগে অসহায় নারীদের মাঝে ছাগল বিতরণ
বেনাপোল প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী রবিউল ইসলাম রবি ওই ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৯ জন অসহায় ও দুস্থ নারীর মাঝে নিজ অর্থায়নে ছাগল বিতরণ করেছেন। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী।
এর আগে তিনি এলাকার জিপিএ-৫ প্রাপ্ত ৭ জন মেধাবী শিার্থীর মাঝে নগদ অর্থ প্রদান করেন এবং ইউনিয়নের বিভিন্ন সড়কে ফলজ ও বনজ গাছ রোপণ করেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার সময় বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রবিউল ইসলাম রবি’র আয়োজনে প্রধান অতিতি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন বলেন, “আমরা জনগণের জন্য কাজ করছি। আমাদের প্রতিটি ইউনিয়নের নেতারাই গরিব-অসহায় মানুষের পাশে রয়েছে। আজ রবিউল ইসলাম তার নিজ অর্থায়নে এই ইউনিয়নের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এভাবে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই। এই ইউনিয়নে রবিউল ইসলাম চেয়ারম্যান হিসেবে নির্বাচন করবে। তিনি নির্বাচিত হলে আরও বেশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পাবেন।”
ছাগল বিতরণকালে প্রধান অতিথি ও অন্যান্য নেতৃবৃন্দ সামাজিক ও মানবিক এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং রবিউল ইসলামের ভবিষ্যৎ জনকল্যাণমূলক কাজের সফলতা কামনা করেন।
রবিউল ইসলাম তার সংক্ষিপ্ত বক্তব্য বলেন, আমার অফিস থেকে প্রতি মাসে একটি টাকা ট্রাষ্ট করা হয়। সেই টাকা দিয়ে এই জনপদের অসহায় গরীব মানুষের সেবা করা হয়। আমার ছাগল বিতরন কর্মসুচী অব্যাহত থাকবে। প্রতি তিনমাস অন্তর আমি ছাগল বিতরন করব। এছাড়া আমার গাছ লাগানো কর্মসুচিও অব্যাহত থাকবে। সম্প্রতি আমি ২০০ গাছ রোপন করেছি। এর আগে যে সকল গাছ লাগিয়েছি সে গাছে ফল ধরেছে যা সাধারন জনগন ভোগ করছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাহাদুরপুর ইউনিয়নের সাবেক বিএনপি সভাপতি সাফাউদ্দিন, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান, বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রাহাতুজ্জামান দিপু, শার্শা উপজেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম চয়ন প্রমুখ।
নিউজটি পোস্ট করেছেন :
মো: আনিছুর রহমান
কমেন্ট বক্স