ঢাকা খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ |

সহ-সাধারণ সম্পাদক পদে এক আদর্শ নেতৃত্বের প্রতিচ্ছবি,ও মানবিকতার বাতিঘর সাইফুল ইসলাম আসাদ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং, দেখা হয়েছে: ৪৫৮৯ বার।
সহ-সাধারণ সম্পাদক পদে এক আদর্শ নেতৃত্বের প্রতিচ্ছবি,ও মানবিকতার বাতিঘর সাইফুল ইসলাম আসাদ ছবির ক্যাপশন: সহ-সাধারণ সম্পাদক পদে এক আদর্শ নেতৃত্বের প্রতিচ্ছবি,ও মানবিকতার বাতিঘর সাইফুল ইসলাম আসাদ
ad728

- মো: আনিছুর রহমান বেনাপোল প্রতিনিধি:

আসন্ন স্টাফ অ্যাসোসিয়েশন নির্বাচনে আমিরুল-বনি পরিষদ থেকে সাধারণ সম্পাদক পদে লড়ছেন তরুণ প্রজন্মের অহংকার ও বলিষ্ঠ নেতা সাইফুল ইসলাম আসাদ। নির্বাচনের হাওয়া বইতে শুরু করার পর থেকেই সাধারণ কর্মচারীদের মুখে মুখে এখন কেবল একটিই নাম। সম্প্রতি পরিচালিত এক জরিপ সমীায় দেখা গেছে, যোগ্য, সৎ এবং চরম মানবদরদী হিসেবে আসাদ এখন জনপ্রিয়তার তুঙ্গে।

সাইফুল ইসলাম আসাদ কেবল একজন সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থীই নন, বরং তিনি বেনাপোলের সাধারণ মানুষের আস্থার প্রতীক। স্টাফ অ্যাসোসিয়েশন ইউনিয়নের কাঠামোর বাইরেও তার জনসেবামূলক কর্মকাণ্ড তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বিশেষ করে সুবিধাবঞ্চিত ও অসহায় শিার্থীদের প্রতি তার মমতা নজর কেড়েছে সবার। অনেক দরিদ্র ছেলে-মেয়ের স্কুলের বেতন পরিশোধ করা থেকে শুরু করে বই কিনে দেওয়া এবং শিা উপকরণ নিশ্চিত করতে তিনি সব সময় এগিয়ে আসেন।

তার মানবিকতা কেবল শিার মাঝেই সীমাবদ্ধ নয়। অনেক দরিদ্র পরিবার যখনই কোনো বিপদে পড়ে বা অর্থের সংকটে ভোগে, আসাদ তার সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দেন। প্রচারবিমুখ এই মানুষটি নিভৃতে মানুষের সেবা করে যাচ্ছেন দীর্ঘ দিন ধরে। তার এই নিরলস অবদান আজ তাকে 'মানবতার ফেরিওয়ালা' হিসেবে পরিচিতি দিয়েছে।

নির্বাচনের ময়দানে সাধারণ কর্মচারীদের অধিকার আদায়ের সেনানি হিসেবে আসাদকে দেখছেন ভোটাররা। কর্মচারীদের দাবি-দাওয়া আদায় এবং তাদের পাশে থেকে কাজ করার যে অঙ্গীকার তিনি করেছেন, তাতে সাধারণ ভোটাররা উচ্ছ্বসিত। কর্মচারীদের মতে, আসাদ কেবল একজন নেতাই নন, তিনি একজন আদর্শ বড় ভাই এবং পথপ্রদর্শক।

আসন্ন নির্বাচনে আমিরুল-বনি পরিষদের এই প্রার্থীর বিজয় এখন সময়ের দাবি। সাধারণ কর্মচারীরা মনে করেন, একজন যোগ্য ও সৎ নেতা হিসেবে সাইফুল ইসলাম আসাদ নির্বাচিত হলে অ্যাসোসিয়েশনের শ্রী বৃদ্ধি ঘটবে এবং সাধারণ সদস্যদের স্বার্থ রতি হবে। কর্মচারীদের অভিমত ব্যক্তিগত স্বার্থের উর্ধ্বে উঠে যিনি মানুষের সেবা করেন, সেই সাইফুল ইসলাম আসাদকেই তারা বিপুল ভোটে জয়যুক্ত করে তাদের নেতা হিসেবে বেছে নেবেন।


নিউজটি পোস্ট করেছেন : মো: আনিছুর রহমান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে ৭৮তম ইঞ্জিনিয়ার্স ডে পালিত

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে ৭৮তম ইঞ্জিনিয়ার্স ডে পালিত