বেনাপোল প্রতিনিধি:
বেনাপোল পৌরসভাকে একটি আধুনিক, পরিকল্পিত ও জনবান্ধব শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে ৪ নম্বর ওয়ার্ডের কাগজপুকুর-কাগমারী এলাকায় ৫ম দিনের মতো নিবিড় গণসংযোগ চালিয়েছেন মেয়র পদপ্রার্থী মোঃ ইমদাদুল হক ইমদাদ। সাধারণ মানুষের দৌড়গোড়ায় পৌঁছানো এবং নাগরিক সেবার সার্বিক মানোন্নয়নের লক্ষ্যেই তাঁর এই ধারাবাহিক জনসংযোগ।
গণসংযোগকালে তিনি এলাকার ব্যবসায়ী, শ্রমজীবী, শিক্ষক ও গৃহিণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে সরাসরি কুশল বিনিময় করেন। স্থানীয় বাসিন্দারা তাঁদের দৈনন্দিন জীবনযাত্রার চিত্র, নাগরিক সুবিধার বর্তমান অবস্থা এবং এলাকার বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার মতো বিভিন্ন উন্নয়নসংক্রান্ত চাহিদা তুলে ধরেন। প্রার্থী ইমদাদুল হক ইমদাদ মনোযোগ দিয়ে অধিবাসীদের কথা শোনেন এবং একটি পরিকল্পিত ও সুশাসনের পৌরসভা উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন।
মতবিনিময়কালে ইমদাদুল হক ইমদাদ বলেন,
"জনপ্রতিনিধির মূল কাজই হলো জনগণের সুখ-দুঃখে পাশে থাকা এবং স্বাচ্ছন্দ্যময় জীবনযাত্রা নিশ্চিত করা। আমি নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে কাগজপুকুর-কাগমারীসহ পুরো পৌরসভার অসমাপ্ত উন্নয়ন কাজগুলো সম্পন্ন করব। নাগরিক সেবার মান আধুনিকীকরণ এবং পৌরসভার প্রতিটি সুবিধা যেন সাধারণ মানুষ সহজে পায়, সেই লক্ষ্যে কাজ করাই আমার মূল উদ্দেশ্য।"
তিনি আরও উল্লেখ করেন যে, সঠিক পরিকল্পনা ও স্বচ্ছতার মাধ্যমে পৌরসভার উন্নয়নকাজ পরিচালিত হলে বেনাপোল পৌরসভা একটি মডেল পৌরসভা হিসেবে রূপ নেবে।
দিনব্যাপী এই প্রাণবন্ত গণসংযোগে তাঁর সাথে স্থানীয় ও পৌর পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। উপস্থিত ছিলেন:
পৌর বিএনপি নেতৃবৃন্দ: সহ-সভাপতি মোঃ শাহাবুদ্দিন, সহ-সভাপতি শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষি বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া এবং বিএনপি নেতা তাইজুল ইসলাম বকুল।
ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ: ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী, ৬ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম এবং বিএনপি নেতা আজগর আলী।
স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ: বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ; সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান; পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল, লাফু, আশরাফুজ্জামান মির্জা, সদস্য মফিজুর রহমান ও হযরত আলী; যুবনেতা মনির হোসেন ও রাসেল আহমেদ।
কৃষকদল ও শ্রমিক দল নেতৃবৃন্দ: যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, শ্রমিক নেতা আহমদ আলী।
ছাত্রদল নেতৃবৃন্দ: বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল, তুহিন হোসেন, আতিকুর জামান সনি, সদস্য মহসিন আলম।
এ ছাড়া কাগজপুকুর-কাগমারী ওয়ার্ডের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের সাধারণ জনগণ গণসংযোগে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন
মো: আনিছুর রহমান