ঢাকা খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ |

বেনাপোলে দৌলতপুর সীমান্তে ২১ বিজিবি’র উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং, দেখা হয়েছে: ৪৫৮৯ বার।
বেনাপোলে দৌলতপুর সীমান্তে ২১ বিজিবি’র উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ছবির ক্যাপশন: বেনাপোলে দৌলতপুর সীমান্তে ২১ বিজিবি’র উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
ad728
বেনাপোলে দৌলতপুর সীমান্তে ২১ বিজিবি’র উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

বেনাপোল প্রতিনিধি:
যে কোনো দুর্যোগ মোকাবেলায় সর্বোচ্চ পেশাদারিত্ব, আন্তরিকতা ও মানবিকতার সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)। সীমান্ত সুরার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে তিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী প্রদানসহ সব ধরনের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রেখেছে এই বাহিনী।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২০ আগস্ট)  খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধীনস্থ দৌলতপুর বিওপির দায়িত্ব¡পূর্ণ সীমান্ত এলাকায় ভারী বর্ষণ ও বন্যায় তিগ্রস্ত গরীব ও অসহায় জনসাধারণের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাফিজ ইমতিয়াজ আহসান সরেজমিনে উপস্থিত থেকে এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় নদী ভাঙন ও জলাবদ্ধতা কবলিত ৭০টি পরিবারের মাঝে শুকনা খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রদত্ত সহায়তার মধ্যে ছিল চাল, আটা, চিনি, ডাল, সয়াবিন তেল এবং লবণ।

ত্রাণ বিতরণকালে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক বলেন, "দেশের সীমান্ত সুরা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যে কোনো দুর্যোগে তিগ্রস্ত জনসাধারণের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও সংকটময় যে কোনো পরিস্থিতিতে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।"

এই মানবিক উদ্যোগে স্থানীয় অসহায় ও দরিদ্র মানুষ স্বস্তি প্রকাশ করেছেন এবং বিজিবি’র প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।



নিউজটি পোস্ট করেছেন : মো: আনিছুর রহমান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উন্নত সমাজ গঠনে মাদক ও সন্ত্রাস সবচেয়ে বড় বাধা: নড়াইল-২ আস

উন্নত সমাজ গঠনে মাদক ও সন্ত্রাস সবচেয়ে বড় বাধা: নড়াইল-২ আস